দৈনিক পত্রিকা ‘আলোকিত বাংলাদেশ’ বন্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৬ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি।
বন্ধ হয়ে গেল রাজধানী ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা আলোকিত বাংলাদেশ। পত্রিকাটি আপাতত প্রকাশ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সোমবার পত্রিকার হিসাব বিভাগের পক্ষ থেকে সাংবাদিক ও কর্মীদের এ তথ্য জানানো হয়েছে। এতে প্রায় শতাধিক সাংবাদিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়লেন।
জানা গেছে, পত্রিকাটি ১১ মাসের বেতন-ভাতা পরিশোধ করেনি। আগে চাকরিচ্যুত বা অব্যাহতি নেওয়া অন্তত ২৫ জন সাংবাদিক-কর্মচারীর পাওনাও পরিশোধ করেনি কর্তৃপক্ষ।
পত্রিকাটির এক সাংবাদিক জানান, হিসাব বিভাগের পক্ষ থেকে সাংবাদিক-কর্মীদের জানানো হয় মালিকপক্ষ আপাতত আলোকিত বাংলাদেশ আর প্রকাশ করবে না। এ ব্যাপারে সাংবাদিকদের মতামত জানতে চাওয়া হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে হিসাব বিভাগের সংশ্লিষ্টদের জানিয়েছেন সাংবাদিকরা।
এ বিষয়ে বক্তব্য জানতে আলোকিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কাজী রফিকুল আলমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি।
ভুক্তভোগী সাংবাদিকরা জানান, ৯ মাসের বেতন-ভাতা দুই মাস পর পর কিস্তিতে পরিশোধের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ৯ বছর ধরে কর্মরতদের অন্যান্য কোনো পাওনা দেওয়ার বিষয়ে মৌখিকভাবে কোনো কিছু বলা হয়নি।
পত্রিকার প্রধান কার্যালয় রাজধানীর ১৫১/৭ গ্রিন রোডে। সেখানে অফিস ভাড়াও বাকি রয়েছে। অফিসটিও ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



